বিপ্লব মল্লিক বাগেরহাটঃ
দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৫টায় পৌর মার্কেট চত্বর থেকে বের হওয়া প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক এবং উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদদের নৈরাজ্য ও অরাজকতা আমরা কোনভাবেই মেনে নিবো না। তারা কোথাও নাশকতার করার চেষ্টা করলে আমরা তা প্রতিহত করবো এবং তাদেরকে ধরে প্রশাসনের হাতে তুলে দিবো। আমরা তাদেরকে ছাড় ও সুযোগ দিয়েছিলাম, এখন আর ছাড় নেই, আমরা বিএনপি নেতা-কর্মীরা এলাকায় এলাকায় ঐক্যবদ্ধ এবং সজাগ থেকে তাদেরকে দমন করবো।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।