কারামুক্তি দিবসে ইউনূসের বিচার চাইলেন নির্যাতনের শিকার সেই ৬১ আইনজীবী
কারামুক্তি দিবসে ইউনূসের বিচার চাইলেন নির্যাতনের শিকার সেই ৬১ আইনজীবী
দেওয়ান মাসুকুর রহমানঃ
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গ্রেপ্তার হয়ে কারাগারে নির্যাতনের শিকার ৬১ আইনজীবী সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচার ও শাস্তি দাবি করেছেন।
আজ মঙ্গলবার (৯ জুন ২০২৬) অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস সরকারের মিথ্যা মামলা ও কারাগারে নির্যাতনের শিকার সেই ৬১ জন আইনজীবীর ঐতিহাসিক কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুপুর সাড়ে ১২টার দিকে আয়োজিত প্রতিবাদ ও মানববন্ধন সমাবেশে তারা এ দাবী করেন।
এ সময় তারা ‘ইউনূসের বিচার চাই’-সহ নানা স্লোগান দেন।
মানববন্ধনে কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমান লিখন বক্তব্য দেন। এ সময় তিনি আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, মামলা পরিচালনা করতে না দেওয়ার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান।
তিনি বিগত সরকারের সময় কারাগারে থাকা আইনজীবীদের মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে কারামুক্ত আইনজীবীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন– অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, অ্যাডভোকেট লিটন মিয়া ও অ্যাডভোকেট মো. তৌহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামীম আল সোহাগ সাইফুল।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



