শনিবার ১৫ আগস্ট, ২০২৬

কাঠালিয়া থানার নাম ভাঙিয়ে সাংবাদিকের মায়ের কাছে চাঁদা দাবি, এলাকা জুড়ে তোলপাড়

13 August, 2026 8:59:41
কাঠালিয়া থানার নাম ভাঙিয়ে সাংবাদিকের মায়ের কাছে চাঁদা দাবি, এলাকা জুড়ে তোলপাড়

মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া থানার নাম ব্যবহার করে ‘দৈনিক যুগ-যুগান্তর’-এর ঝালকাঠি প্রতিনিধি রাহাতুজ্জামান-এর মায়ের কাছে ফোন করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে একটি প্রতারক ও কুচক্রী মহলের বিরুদ্ধে।

জানা গেছে, আজ মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে ০১৬১৫-৬৫৭৭০৮ (01615-657708)নম্বর থেকে সাংবাদিক রাহাতুজ্জামানের মায়ের মুঠোফোনে একটি কল আসে। ফোনকলের অপর প্রান্ত থেকে কাঠালিয়া থানার ‘হাবিব দারোগা’ পরিচয় দিয়ে নানা ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং অত্যন্ত সুকৌশলে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে চক্রটি।

পরবর্তীতে বিষয়টি নিয়ে কাঠালিয়া থানায় যোগাযোগ করা হলে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের জানান, “এটি একটি প্রতারক ও কুচক্রী মহলের কাজ। পুলিশ কখনো কোনো ব্যক্তির কাছে ফোন করে টাকা দাবি করে নায়।

ঘটনাটি পরিবার ও স্থানীয় সাংবাদিকদের নজরে এলে স্পষ্ট হয় যে, এটি একটি সংঘবদ্ধ চক্রের প্রতারণার অপচেষ্টা। পুলিশের মতো একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় ও থানার নাম ভাঙিয়ে এ ধরনের চাঁদাবাজির ঘটনায় স্থানীয় সচেতন মহল ও সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়ে স্থানীয়রা জানান, থানা বা পুলিশের নাম ব্যবহার করে কেউ কোনো প্রকার টাকা বা চাঁদা দাবি করলে তাতে বিভ্রান্ত না হয়ে এবং কোনো আর্থিক লেনদেন না করে তাৎক্ষণিকভাবে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা প্রয়োজন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport