মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক হারে নারিকেল চারা রোপণ করেছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করার লক্ষ্যে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।
সম্প্রতি উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানি বাজার এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির আওতায় ৪৯ নং মধ্য কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাওলানা নুর মোহাম্মদ নূরানি মাদ্রাসা এবং উত্তর কৈখালী সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমে বিভিন্ন প্রজাতির উন্নত মানের নারিকেলের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. শহিদুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর (তারেক রহমান) গৃহীত সবুজায়নের যে উদ্যোগ, আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি। দেশের পরিবেশ রক্ষা এবং কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে জনাব তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা তার হাতকে শক্তিশালী করতে এবং দেশ গড়ার যে ভিশন তিনি দিয়েছেন, তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।’
চারা রোপণকালে উপস্থিত ছিলেন ৪৯ নং মধ্য কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ হালদার ও স্কুলের শিক্ষার্থীরা, মাওলানা নুর মোহাম্মদ নূরানি মাদ্রাসার প্রধান মাওলানা জাকারিয়া ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের সেবক নেপাল হালদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অত্র এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা শহিদুল ইসলামের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি একদিকে যেমন পরিবেশের সুরক্ষা নিশ্চিত করবে, অন্যদিকে প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি ও ভবিষ্যতে অর্থনৈতিক জোগান হিসেবেও সহায়ক হবে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।