কাঁঠালিয়ায় সিধ কেটে দুঃসাহসিক চুরি: জনমনে আতঙ্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
কাঁঠালিয়ায় সিধ কেটে দুঃসাহসিক চুরি: জনমনে আতঙ্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মো ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে গভীর রাতে সিধ কেটে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রাতে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্য কৈখালী গ্রামের স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান নথিপত্র খোয়া গেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য কৈখালী গ্রামের বাসিন্দা মো. আব্দুল কুদ্দুস মুন্সির বাড়িতে আনুমানিক রাত ২টা ৩০ মিনিটের দিকে চোর চক্র হানা দেয়। চোরেরা ঘরের পশ্চিম পাশের দেয়ালে সিধ কেটে ভেতরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন চোররা অত্যন্ত সুকৌশলে ঘর থেকে:
নগদ ৩,০০০ টাকার অধিক অর্থ। দুটি ব্যবহারের ব্যাগ। স্বর্ণ ও রুপার কিছু অলঙ্কার। দুটি মোবাইল ফোন সেট। জাতীয় পরিচয়পত্র (NID) ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিপত্র।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন স্থানে চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। শুধু বাসাবাড়ি নয়, উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরির খবরও পাওয়া যাচ্ছে। এতে কৃষিকাজ ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি, এলাকায় চুরির ঘটনা বাড়লেও প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। নিয়মিত পুলিশি টহল না থাকায় চোর চক্র বেপরোয়া হয়ে উঠেছে। দ্রুত এই চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

