রবিবার ১ নভেম্বর, ২০২৬

কলাতলা ইউনিয়নে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আজীম শরীফের গণসংযোগ, মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

31 October, 2026 4:29:27
কলাতলা ইউনিয়নে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আজীম শরীফের গণসংযোগ, মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

চিতলমারী প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চিতলমারী উপজেলার ২ নং কলাতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আজীম শরীফ।

শুক্রবার (৩০/১০/২৬) তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করেন। সকাল ১০ টায় কলাতলা বাজার থেকে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের চর চিংগড়ী,শৈলদাহ,আমবাড়ি,কাননচক বাজার, কলাতলাসহ প্রধান প্রধান সড়ক ও হাট-বাজার প্রদক্ষিণ করেন।

পরে তিনি নিজ হাতে সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে তার উন্নয়ন পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় আজীম শরীফ বলেন, “২ নং কলাতলা ইউনিয়ন আমার জন্মস্থান। এই মাটিতেই আমার বেড়ে ওঠা। আমি এই ইউনিয়নের সন্তান। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা আমাকে নির্বাচিত করেন, তবে আমি এই কলাতলা ইউনিয়নকে একটি আদর্শ , দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, সেবার জন্য রাজনীতি করতে এসেছি। আমি আপনাদের পরিবারের একজন হয়ে সারাজীবন আপনাদের পাশে থাকতে চাই।”

তার এই মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণে ইউনিয়ন জুড়ে ব্যাপক সাড়া পড়েছে। বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শত শত কর্মী-সমর্থক স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয় বাসিন্দা মোঃ কাদের বলেন, “আজীম শরীফকে আমরা ছোটবেলা থেকে চিনি। সে খুবই ভালো ছেলে। তার মতো শিক্ষিত ও ভদ্র ছেলেই এই ইউনিয়নের চেয়ারম্যান হওয়া দরকার।”

শোভাযাত্রায় অংশ নেওয়া এক তরুণ সমর্থক বলেন, “আজীম ভাই আমাদের আইকন। তার ডাকে আমরা সাড়া দিয়েছি। ইনশাআল্লাহ দল তাকে মনোনয়ন দেবে এবং বিপুল ভোটে সে জয়ী হবে।”

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard