কয়রায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের আলোচনা সভা অনুষ্ঠিত
কয়রায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের আলোচনা সভা অনুষ্ঠিত

ফরহাদ হোসাইন, কয়রা(খুলনা)প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মিস হুরে জান্নাত। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, জনসেবা বৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কয়রা থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম, কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, উপজেলা প্রকৌশলী আবুল ফজল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মাহফুজুর রহমান, কয়রা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আব্দুল ছালাম, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মৃন্ময় কুমার মন্ডল ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আকরাম হোসেন প্রমুখ।
সভা শেষে জেলা প্রশাসক কয়রা ভূমি অফিস ও সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া তিনি পানিতে ডুবে মারা যাওয়া দুই ব্যক্তির পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন এবং মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: