কয়রায় বেড়িবাঁধের রাস্তা সংস্কার কাজ এগিয়ে চলছে, জনদুর্ভোগ কমার আশা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / উন্নয়ন / বিস্তারিত

কয়রায় বেড়িবাঁধের রাস্তা সংস্কার কাজ এগিয়ে চলছে, জনদুর্ভোগ কমার আশা

15 May 2026, 10:16:49

কয়রায় বেড়িবাঁধের রাস্তা সংস্কার কাজ এগিয়ে চলছে, জনদুর্ভোগ কমার আশা

ফরহাদ হোসাইন,কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ও উত্তর বেদকাশী ইউনিয়নের কপোতাক্ষ নদের বেড়িবাঁধ সংলগ্ন রাস্তা সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলছে।

দীর্ঘদিনের ভাঙাচোরা ও চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, দক্ষিণ বেদকাশীর চরামুখা, মেদেরচর, জোড়শিং এবং উত্তর বেদকাশীর পদ্মপুকুর ও হরিহরপুর এলাকার বেড়িবাঁধের ওপর রাস্তা সংস্কারের কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমিন অ্যান্ড কোম্পানি। মাটির কাজ শেষে বর্তমানে বিভিন্ন স্থানে ডাবল ইটের সলিংয়ের কাজ চলছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে এসব রাস্তা কাদা ও খানাখন্দে ভরে যেত। ফলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। বর্তমানে সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গণি বলেন, “বেড়িবাঁধের রাস্তা সংস্কার হলে উপকূলীয় এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে।

কৃষিপণ্য পরিবহন ও জরুরি সেবাও দ্রুত পৌঁছানো সম্ভব হবে।
হরিহরপুর এলাকার ইউপি সদস্য হরষিত মণ্ডল বলেন, দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ এই রাস্তাগুলোর সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয়রা খুশি। কাজ সঠিকভাবে সম্পন্ন হলে বর্ষা মৌসুমেও মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কাজের মান ঠিক রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে। কোনো ত্রুটি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশোধনের নির্দেশ দেওয়া হচ্ছে।

এলাকাবাসীর আশা, দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ হলে উপকূলীয় জনপদের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard