কয়রায় নাশকতার মামলায় ইউপি সদস্য ও প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেপ্তার
কয়রায় নাশকতার মামলায় ইউপি সদস্য ও প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেপ্তার
ফরহাদ,হোসাইন কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
খুলনার কয়রায় বিএনপি নেতার দায়ের করা নাশকতার মামলায় ইউপি সদস্য ও প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর বেদকাশী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমাম(৩৬),মঠবাড়ী সিরাজিয়া প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী রবিউল ইসলাম(৪৫)।
আজ সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়,গত ২২ সেপ্টেম্বর মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয় দেওয়া মো. সহিদ হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামলীগের ৩৬ নেতার নামে একটি নাশকতার মামলা করেন।ওই মামলায় আওয়ামলীগের আরও ১৬০ থেকে ১৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, কয়রায় নাশকতার মামলায় গতরাতে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।এই মামলায় এ পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



