শনিবার ৩০ মে, ২০২৬

কটিয়াদীতে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

30 May, 2026 2:28:44
কটিয়াদীতে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২৯ মে) সকাল ৭ টায় উপজেলা স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় ও কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ রমজান আলী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান নাদিম, জেলা জামায়াতে রাজনৈতিক সেক্রেটারী অধ্যাপক আজিজুল হক, ঢাকা দক্ষিণ থানার আমীর মাহবুবুর রহমান মাহফুজ,জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক মাওঃ রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দলীয় নেতাকর্মী এবং কর্মী-সমর্থকদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।

এ সময় বক্তারা ঈদ উৎসবের আনন্দের পাশাপাশি সাধারণ মানুষকে ইসলামের আদর্শে উদ্বুদ্ধ করতে এবং সাংগঠনিক বিভিন্ন দিকনির্দেশনা ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport