কক্সবাজার সৈকতে আবারও প্যারাসেলিং দুর্ঘটনা, কার্যক্রম স্থগিতের নির্দেশ
কক্সবাজার সৈকতে আবারও প্যারাসেলিং দুর্ঘটনা, কার্যক্রম স্থগিতের নির্দেশ
কক্সবাজার প্রতিনিধিঃ ১ সেপেটেম্বর সোমবার ২০২৫।
কক্সবাজার সমুদ্র সৈকতে অনিয়মিতভাবে পরিচালিত রোমাঞ্চকর ‘প্যারাসেলিং’ কার্যক্রম বারবার দুর্ঘটনার কারণে মারাত্মক ঝুঁকিতে পরিণত হয়েছে। সর্বশেষ শনিবার (৩০ আগস্ট) দুপুরে দরিয়ানগর সংলগ্ন প্রেসিডেন্ট বীচ পয়েন্টে এক পর্যটক গাছের সঙ্গে আটকা পড়েন।
ঘটনার সময় পর্যটকটি ঝাউবাগানের গাছে প্যারাস্যুটের দড়িসহ ঝুলে ছিলেন। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘ সময় ঝুলে আতঙ্কিত অবস্থায় ছিলেন। পরে প্যারাসেলিং কর্মীরা তাকে উদ্ধার করেন। প্রতিষ্ঠানটির ম্যানেজার নুর মোহাম্মদ দাবি করেন, পর্যটক কোনো আঘাত পাননি এবং নির্দেশনা না মানার কারণেই এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর জেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। রবিবার (৩১ আগস্ট) থেকে সৈকতে পরিচালিত ৫টি প্যারাসেলিং প্রতিষ্ঠানকে ঝুঁকিপূর্ণ এই কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম খান জানান, কেউ নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২০ মে একই সৈকতে ‘ফ্লাই এয়ার সি’ প্রতিষ্ঠানের মাধ্যমে প্যারাসেলিং চলাকালে এক নারী পর্যটক সমুদ্রে পড়ে গিয়ে আহত হন। এছাড়াও এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

