বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

ওমরা হজ পালনে যাচ্ছেন বিএনপি নেতা আব্দুল কাদির

18 August, 2026 11:56:19
ওমরা হজ পালনে যাচ্ছেন বিএনপি নেতা আব্দুল কাদির

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৮ আগস্ট ২০২৬ :

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাদির পবিত্র ওমরা হজ পালন উপলক্ষে সৌদি আরব যাচ্ছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আশীদ্রোণ ইউনিয়ন শাখার সাবেক সভাপতি। তিনি এর আগে ওই ইউনিয়নের বিএনপির ১ নং ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন।

আগামী সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকালে বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাদির সৌদি আরবের উদ্দেশে শ্রীমঙ্গল ত্যাগ করবেন।

পবিত্র ওমরা হজে গমন উপলক্ষে তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকায় কর্মরত সাংবাদিক, সহকর্মী, শুভানুধ্যায়ী, আত্মীয়স্বজন এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন। তিনি যেন সুস্থভাবে পবিত্র ওমরা পালন শেষে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন এবং মহান আল্লাহ তাঁর ইবাদত কবুল করেন—এ জন্য সবার কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেছেন।

বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাদির দীর্ঘদিন ধরে রাজনীতি ও সমাজসেবার সঙ্গে সম্পৃক্ত।

তিনি শ্রীমঙ্গলের আশীদ্রোণ গ্রামের নয়াবাড়ির মরহুম রইছ মিয়ার সন্তান। বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাদির ১৯৬০ সালের ১লা জুলাই জন্মগ্রহণ করেন। একসময় তিনি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৭২ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত এ দলের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। পরবর্তীতে তিনি অবশ্য বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হন এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

এসব দায়িত্বের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

তাঁর পবিত্র ওমরা পালনের সংবাদে সাংবাদিক সমাজ, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শুভকামনা ও অভিনন্দনের বার্তা পাওয়া গেছে। অনেকে তাঁর সফল সফর, সুস্বাস্থ্য এবং নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেছেন।

এদিকে এলাকার সর্বস্তরের জনগণ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন, পবিত্র ওমরা পালন শেষে তিনি নতুন উদ্যমে আবারও মানুষের সার্বিক কল্যাণে দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখবেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport