ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে পরশুরামে আলেম ওলামাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম

ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে পরশুরামে আলেম ওলামাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

7 May 2026, 7:25:41

ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে পরশুরামে আলেম ওলামাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সবীর আহমেদ ফোরকান, পরশুরাম প্রতিনিধি:
ঐতিহাসিক বালাকোট দিবস-২০২৬ উপলক্ষে ফেনীর পরশুরাম উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এ আয়োজন করে সিরাজিয়া জাকেরীন সংঘ।
বুধবার (৬ মে) বাদ এশা পরশুরাম উপজেলা প্রাঙ্গণে আয়োজিত এ আলোচনা সভায় স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
সভায় আওলাদে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), আমিরুল মোমেনীন, শহীদে বালাকোট হযরত শাহ সুফী সৈয়দ আহমদ শহীদ বেরলভী (রহ.)-এর শাহাদাত দিবস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাঁর জীবন, কর্ম ও ইসলামের জন্য আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে শহীদে বালাকোট সৈয়্যেদ আহমদ বেরলভী (রহ.)-সহ সকল শহীদগণের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজক সংগঠন সিরাজিয়া জাকেরীন সংঘের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও ঐতিহাসিক দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: