এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ
এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল , মৌলভীবাজার প্রতিনিধিঃ
এবি ব্যাংক পিএলসি. সম্প্রতি কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করেছে।
বাংলাদেশ ব্যাংক ও শ্রীমঙ্গল উপজেলায় কার্যরত তফসিলি ব্যাংকসমূহের উদ্যোগে এ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষিঋণ প্রচারণা, আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলাভিত্তিক এ ঋণ বিতরণ কর্মসূচিতে এবি ব্যাংক সমন্বয়কারী ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে।
শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মহিবুল্লাহ আকন এর সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক জনাব খালেদ আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে ঋণের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব আহমদ মননুন পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো. আলাউদ্দিন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব জয় বণিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলায় কার্যরত তফসিলি ব্যাংকসমূহের শাখা ব্যবস্থাপকগণ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, কৃষিবিভাগের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় কৃষকগণ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: