
আমি তো চরের মেয়ে আলাভোলা হরিণীটি
ঘাতকের অরণ্য ফোঁড়ে বেরিয়ে আসা সেই চৈতালী
হাওয়ায় হাওয়ায় ভেসে যাওয়া, তেতে যাওয়া
ঘর থেকে ঘরে পরের মহলে, জঙ্গলের সূর্যটি
আমার কপালে টিপ দিয়ে যায়; তীব্র ঝাঁজের রশ্মিটি
ঝাপটে ধরে আমাকে; আমি কি মাধুরী নই? নই দীক্ষিতা
বিরহের পাঠশালে? বোধের অশরীরী খেলায়
কে আছ তুমি—খেলতে জানো ছোবলের অধিক ছোবল?
আমাকে অধ্যয়ন করো গভীর যন্ত্রণায় কামে ও ঘামে—
বিধ্বস্ত নীলিমার পাশে দেখো জোছনারা কী অদ্ভুত মনোরমা!
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।