শুক্রবার ১৯ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদী পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

13 June, 2026 3:33:49
ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদী পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

মিয়া সুলেমান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাঁচামাটিয়া নদীকে দূষণ ও কচুরিপানামুক্ত করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শুক্রবার (১২ জুন) ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন লুৎফুল্লাহেল মাজেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নদীর নাব্যতা রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং জলপ্রবাহ স্বাভাবিক রাখতে কচুরিপানা অপসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে স্থানীয় কৃষি ও জনজীবনের স্বার্থে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানজিদা রহমান এবং সালাহউদ্দিন বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা এবং নূরে আলম জিকু।

নদীর পরিবেশগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পানিপ্রবাহ সচল রাখার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সচেতন নাগরিকরা। তাদের মতে, নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে কাঁচামাটিয়া নদীর হারানো সৌন্দর্য ও কার্যকারিতা অনেকাংশে ফিরে আসবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport