ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে সাইফ মাহমুদ জুয়েলের শুভেচ্ছা
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে সাইফ মাহমুদ জুয়েলের শুভেচ্ছা
সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া উপজেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
বুধবার (২৬ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান আল্লাহ তাআলা সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ হযরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেছেন। মহানবী (সা.) তাঁর অনন্য জীবনাদর্শ ও কর্মের মাধ্যমে মানবজাতিকে সত্য, ন্যায়, সাম্য, শান্তি ও মানবিকতার শিক্ষা দিয়েছেন।
সাইফ মাহমুদ জুয়েল বলেন, মহানবী (সা.)-এর বিদায় হজের ভাষণে মানবিক মর্যাদা, সাম্য, ভ্রাতৃত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে মহান শিক্ষা রয়েছে, তা আজও একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও মানবিক সমাজ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমাদের প্রত্যেকের উচিত মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সততা, ন্যায়বোধ, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এগিয়ে আসা। একই সঙ্গে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও সহিংসতা পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আসুন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, মানবতা ও ন্যায়ভিত্তিক আদর্শ অনুসরণ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র গড়ে তুলি।”
তিনি পবিত্র এই দিনে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



