কক্সবাজার প্রতিনিধি।
দেশের অন্যান্য স্থানের ন্যায় ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে একুশ এপ্রিল মঙ্গলবার বিকেলে এ যাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দেশের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ১২-১৪ বছরের ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে উপজেলা পর্যায়ে দল গঠনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আগামী ২ মে ২০২৬ বিকেল তিনটায় জেলা পর্যায়ে সিলেট জেলা স্টেডিয়ামে এবং অন্যান্য জেলায় ভার্চুয়ালি প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
১ মে ২০১২ থেকে ২ মে ২০১৪ পর্যন্ত সময়ের মধ্যে জন্মগ্রহণকারী শিক্ষার্থী খেলোয়াড়রা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানান কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা ও নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির জেলা কমিটির সদস্য সচিব মোঃ আলা উদ্দিন। বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির উপজেলা সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আজমগীর, সদস্য শহিদুল ইসলাম, ফুটবল কোচ মোহাম্মদ দিদার, রেফারী মিজানুর রহমান, ক্রীড়ানুরাগী মামুন সিরাজুল মজিদ, ফারুক আহমেদ, সাকলাইন মোস্তাক, মুহাম্মদ রিদওয়ান, সোহেল রানা প্রমুখ। এতে ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই করা হয়।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।