শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬

ঈদগাঁওতে এক শিক্ষকের উপর হামলা

16 April, 2026 11:58:29
ঈদগাঁওতে এক শিক্ষকের উপর হামলা

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হকের উপর অতর্কিত হামলা হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ায় এ ঘটনা ঘটে। আহত মোজাম্মেল হক (৩৫) উক্ত এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র। মাদক প্রতিরোধে এলাকায় নেতৃত্ব দেয়াকে কেন্দ্র করে স্থানীয় এক দূর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে বলে লিখিত এজাহারে উল্লেখ করা হয়েছে। বিদ্যালয়ে আসার জন্য নিজ ঘর থেকে বের হলে তার উপর অতর্কিত হামলে পড়ে ওই দূর্বৃত্ত। দূষ্কৃতকারী যুবকটি তাকে লাঠি- সোটা ও দা দিয়ে হামলা করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। এ সংক্রান্ত ঘটনায় ভুক্তভোগী শিক্ষক একই দিন বিকেলে ঈদগাঁও থানায় লিখিত এজাহার দিয়েছেন। এতে সংশ্লিষ্ট এলাকার মৃত নজির আহমদের পুত্র মোঃ আব্দুল্লাহকে আসামি করা হয়েছে।
এজাহারে ঐ শিক্ষক উল্লেখ করেন, মাদকের বিস্তার রোধে কিছুদিন পূর্বে তার নেতৃত্বে ওই এলাকায় প্রতিরোধ সভা করা হয়। এতে এলাকার সাবেক চেয়ারম্যান ও বর্তমান মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত মতে মাদক কারবারীদের নজরদারিতে রাখতে থাকেন স্থানীয় জনগণ। এতে ব্যবসা বন্ধের উপক্রম হওয়ায় ওই শিক্ষককে নানা ভাবে হুমকি- ধমকি প্রদান ও হাঁকাবাঁকা করা হয়। যার ধারাবাহিকতায় হামলার এ ঘটনা ঘঠানো হয়েছে।
এদিকে হামলার খবরটি তার কর্মস্থলে পৌঁছুলে সহকর্মী শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারা হামলাকারী ব্যক্তিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক সহ কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা তীব্র নিন্দা জ্ঞাপন করে দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানান।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport