রনি মল্লিক, বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি প্রফেসর গাজী মোহাম্মদ কাওছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাফর আরিফ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জামাল হোসেন, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির এবং সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন (ভিপি)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুছ হাওলাদার। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আসাদুল্লাহ গালিবের সঞ্চালনায় বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
শেষে দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।