রনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ মে) ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
উর্মি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। প্রায় আট মাস আগে স্বামী, চার বছরের ছেলে ফারিস্তা ও দেড় বছরের মেয়ে ফারদিনকে নিয়ে আমিরুল ইসলামের ওই ভবনে ভাড়ায় উঠেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বাপ্পী থানায় ফোন করে জানান, তার স্ত্রী ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, “মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি। আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।”মৃত উর্মির স্বামী বাপ্পী ও দুই শিশু সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের পক্ষ থেকে দুই শিশুর দেখভালের ব্যবস্থা করা হয়েছে।
উর্মি খানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। তিনি আমতলী উপজেলার ২ নং ওয়ার্ডের টেইলার্স সুমন খানের মেয়ে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।