শনিবার ২৮ নভেম্বর, ২০২৬

আমতলীতে নারী নির্যাতন প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি

28 November, 2026 4:10:46
আমতলীতে নারী নির্যাতন প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত এবং ভুক্তভোগীদের সুরক্ষার আহ্বানে বরগুনার আমতলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় এ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই এবং দায়মুক্তির অবসান ঘটাই’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালিটি শহরের ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালির উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, বরগুনার উপপরিচালক রূপ কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমনসহ এনএসএসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

র‍্যালিতে রং-বেরঙের ব্যানার ও ফেস্টুন নিয়ে শতাধিক নারী-পুরুষ ও যুব সদস্য অংশগ্রহণ করেন। এ সময় নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard