মোঃ নুর হোসেন,চরফ্যাশন (ভোলা)প্রতিনিধিঃ
সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় নিয়ে আবুবকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী যুবনেতা মোঃ নাজমুল হাসান সুমন আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন।
আজ বিকেল ৪টা থেকে রোদ্রের হাট বাজারে গণসংযোগের সূচনা করেন তিনি। পরে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় গণিমুন্সি চৌমুহনী ও শিবা চৌমুহনী এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সড়ক পদযাত্রা, শুভেচ্ছা বিনিময় এবং কুশলাদি বিনিময় করেন।
মোঃ নাজমুল হাসান সুমন আবুবকরপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিভিন্ন নির্যাতন ও প্রতিকূলতার শিকার হয়েছেন বলে জানা যায়। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন। জনগণের সুখে-দুঃখে পাশে থাকা, অসহায় মানুষের সহযোগিতা, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং একটি সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি বলেন, জনপ্রতিনিধি হওয়া মানে ক্ষমতা ভোগ করা নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করা। তিনি আবুবকরপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় পর্যায়ে তাঁর এই গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। আগামী দিনগুলোতেও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আবুবকরপুর ইউনিয়নকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর প্রত্যাশা।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।