প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৩:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ২:২৩ এ.এম
আপনার এন আইডিতে ( ভোটার আইডি কার্ডে ) কয়টা সিম রেজিস্ট্রেশন আছে তা জানেন কি?

১. আমার এনআইডিতে ১০টি সিম আছে। ১০টি সিম সম্পর্কে আমি জানি; আমি ও আমার পরিবারের লোকজন ব্যবহার করছে।
২. একজনের এনআইডিতে ২টা সিম। তিনি ১টা চালাচ্ছেন, বাকিটা সম্পর্কে জানেন না। অসাধু বিক্রেতা রেজিস্ট্রার করে নিয়েছে, ওই সিম দিয়ে ক্রাইম হচ্ছে।
তাহলে সিম সংখ্যা ২/৫ টা করায় লাভ কী হলো?
BTRC - র উচিৎ গ্রাহকদের জানানোর ব্যবস্থা করা, তার নামে কয়টা সিম রেজিস্ট্রার করা আছে।
১. প্রাথমিকভাবে SMS দিয়ে জানাতে পারে।
২. একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারে BTRC (সেলফ-ভেরিফিকেশন পোর্টাল): বিটিআরসি এমন একটি ওয়েব পোর্টাল চালু করতে পারে, যেখানে এনআইডি ও জন্মতারিখ দিলে গ্রাহকের নামে মোট কয়টি সিম নিবন্ধিত আছে তা দেখাবে (যেমন: ৬টি)। এরপর গ্রাহক নিজে সেই ৬টি মোবাইল নম্বর ইনপুট দেবেন, ডাটাবেজের সাথে মিলে গেলে ভেরিফাই হবে। এতে নিশ্চিত হওয়া যাবে যে, গ্রাহক তার সবগুলো সিম সম্পর্কে অবগত। না মিললে ভেরিফাই হবে না।
যারা ভেরিফাই করবে না, ১ মাস/নির্দিষ্ট সময় পর তাদের NID-তে থাকা সব সিম সাময়িক স্থগিত হয়ে যাবে। অজানা নাম্বারগুলো বাতিল করে ভেরিফাই করলে পরে জ্ঞাত সব সংযোগ পুনরায় চালু হবে।
তাহলে, যার ২টি সিমের মধ্যে ১টি দিয়ে ক্রাইম হচ্ছে তিনিও ওই সিমটি সম্পর্কে জানতে পারবেন, বাতিল করতে পারবেন। ৫টি তে নামালেও এই ক্যাটাগরির ব্যক্তিরা জানতেও পারবেন না, তার সিম দিয়ে ক্রাইম হচ্ছে!
অনেকেই বলবেন, এত সিম লাগে কেন? অনেকের প্রয়োজনে অধিক সিম লাগতেই পারে; দেশের প্রেক্ষাপটে লাগতে পারে, সব জায়গায় সব অপারেটরের সিগনাল ভালো না; ট্রেকিং ডিভাইস, রাউটার বা বিভিন্ন কারণে লাগতে পারে।
অধিক সিম সমস্যা না, সমস্যা হলো- সিম কতটি রেজিস্ট্রার সেটা না জানা।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।
- অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫।
- যোগাযোগ : 01737208208,01711977369 / ইমেইল : buletin247@gmail.com
বিডি-প্রেস 24 ডট কম