আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের জয়
আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের জয়

শরিফ ইসলাম নাটোর প্রতিনিধিঃ
ঢাকায় অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬ এ জয় পেয়েছে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ। শুক্রবার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর, ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে পরাজিত করে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ দলকে।
খেলার শুরু থেকেই দুই দলই
আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একমাত্র গোল করে এগিয়ে যায় বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ। শেষ পর্যন্ত সেই গোলের ব্যবধানই জয় নিশ্চিত করে দলটির।
ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন গুরুদাসপুর উপজেলার সোনাবাজু এলাকার কৃতি সন্তান মোঃ তুষার আহম্মেদ। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন দর্শক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। এলাকাবাসীর বিশ্বাস, ধারাবাহিক ভালো খেলায় তিনি ভবিষ্যতে জাতীয় দলে খেলার সুযোগ পেতে পারেন।
খেলা শেষে সমর্থকরা তুষার আহম্মেদের প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। স্থানীয় ক্রীড়া অনুরাগীরা জানান, সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে তুষার দেশের ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: