আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মোটরসাইকেল শোভাযাত্রাসহ বিক্ষোভ মিছিলটি শহরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে বাগেরহাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলরোড এলাকায় গিয়ে শেষ হয়। এতে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শেখ আল মামুন বলেন, দেশের মানুষের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় ছাত্রদল সবসময় রাজপথে সোচ্চার থাকবে। আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।
তিনি আরও বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি নয়, বরং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল কর্মসূচির মাধ্যমেই প্রতিবাদ অব্যাহত রাখা হবে। দেশ ও জনগণের স্বার্থে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান, সম্রাট হোসেন ওয়ালিদ, শামীম মুন্সি, সি এম আল আমিন, ইমন শেখ, রোহিত হালদার, জাওয়াদ, মেহেদী হাসান, হাবিব, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফ, তাজ আহমেদ, আল আমিন শেখ শাকিল, আবির, নেহাল ও শাওনসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



