শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬

অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ আলুসহ ৬ জন পাচারকারী আটক

20 March, 2026 3:47:47
অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ আলুসহ ৬ জন পাচারকারী আটক

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
মায়ানমারে পাচারকালে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ আলুসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ শুক্রবার (২০ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ মার্চ বৃহস্পতিবার রাত ৮টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক বাঁশখালী থানাধীন এস আলম পাওয়ার প্লান্ট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ১টি ট্রলিং জাল ও শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৯৫০ কেজি আলু এবং বোটসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত আলু, ট্রলিং জাল ও পাচারকাজে ব্যবহৃত অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং আটককৃত পাচারকারীদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport