বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬

২০ ফুট রাস্তার কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ

24 September, 2026 5:45:06
২০ ফুট রাস্তার কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ

দেওয়ান মাসুকুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধিঃ

২০ ফুট রাস্তার কারণে ঘটছে সড়ক দুর্ঘটনা। আর কত ঝরবে তাজা প্রাণ? প্রতিদিন পত্রিকার পাতা ভরে উঠছে সড়ক দুর্ঘটনার খবরে।

সাধারণ মানুষের প্রশ্ন, ঢাকা-সিলেট মহাসড়কের প্রশস্ততা বাড়ানো না হলে এভাবেই সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারাতে হবে শত শত মানুষকে। ওয়ান বাই ওয়ান সড়ক তৈরি না হলে আমাদের দেখতে হবে সন্তানের লাশ।

দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত রয়ে গেছে ২০ ফুটের এই মহাসড়ক। তাই বাংলাদেশ সরকারের কাছে সিলেটবাসীর আকুল আবেদন, আগামী প্রজন্ম ও দেশের কথা চিন্তা করে শায়েস্তাগঞ্জ হতে মৌলভীবাজার হয়ে শেরপুর পর্যন্ত ৪ লেন রাস্তা বাস্তবায়ন করে সকল নাগরিকের চলাচলের সুন্দর ব্যবস্থা করা হোক।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard