২০২৬ এর প্রথম প্রহরে ই জাতীয় সংসদ নির্বাচন-প্রধান উপদেস্টা
২০২৬ এর প্রথম প্রহরে ই জাতীয় সংসদ নির্বাচন-প্রধান উপদেস্টা
ডেক্স রিপোর্টঃ
ঢাকা | ১৬ আগস্ট শনিবার ২০২৫
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হলো। তথ্যটি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।
বুধবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো ওই চিঠিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া প্রত্যাশিত মান বজায় রেখে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।
এর আগে গত ৫ আগস্ট, গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোজার আগেই নির্বাচন আয়োজনের ঘোষণা দেন এবং সে অনুযায়ী নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা উল্লেখ করেছিলেন। আজকের এই চিঠি সেই ঘোষণারই ধারাবাহিকতা।
চিঠিতে আরও বলা হয়, নাগরিকরা দীর্ঘ ১৫ বছর ভোটাধিকারের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। তাই আসন্ন নির্বাচন যেন জনগণের জন্য এক মহাআনন্দের ভোট উৎসবে পরিণত হয়, সে বিষয়ে প্রধান উপদেষ্টা বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।
ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনকে শান্তি-শৃঙ্খলা, ভোটার উপস্থিতি, সৌহার্দ্য ও আন্তরিকতায় অনন্য করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। সেইসাথে নির্বাচন ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কমিশনকে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।
চিঠির শেষাংশে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



