হুম কর্শাকড়িয়াইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুজ্জামান আনিছ
হুম কর্শাকড়িয়াইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুজ্জামান আনিছ
মো: এনামুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
আসন্ন ১০নং কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সমর্থন প্রত্যাশা ব্যক্ত করেছেন মো. আনিছুজ্জামান আনিছ। তিনি বর্তমানে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার এবং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনকে সামনে রেখে আনিছুজ্জামান আনিছের সমর্থকরা তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়ে প্রচারণা চালাচ্ছেন। তাঁদের প্রত্যাশা, তরুণ নেতৃত্ব, জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে তিনি ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখবেন।
আনিছুজ্জামান আনিছের ঘোষিত অঙ্গীকারের মধ্যে রয়েছে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ ইউনিয়ন গঠন, জুয়া ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা এবং আধুনিক অবকাঠামো গড়ে তোলা। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবার মান উন্নয়ন, সবার জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করা এবং দলমত-নির্বিশেষে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তাঁর সমর্থকদের প্রচারণায় বলা হচ্ছে, ‘ক্ষমতা নয়, চাই মানুষের মন—ভালোবাসাই হোক শ্রেষ্ঠ অর্জন।’ এ স্লোগানকে সামনে রেখে তাঁরা আসন্ন নির্বাচনে আনিছুজ্জামান আনিছের পক্ষে জনসমর্থন প্রত্যাশা করছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনিছুজ্জামান আনিছ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
প্রচারনায়: ১০নং কর্শাকড়িয়াইল ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



