শনিবার ২ মে, ২০২৬

হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযানে সাত জন আটক

1 May, 2026 9:34:52
হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযানে সাত জন আটক

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত সাত জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৌর শহরের উত্তর বাসুদেবপুর এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে মোঃ বেলাল হোসেন (৩৩) ও পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার শমসের মন্ডলের ছেলে হাফিজুর রহমান (৪০)। হাকিমপুর থানার মামলা নং ৩৮ ও ১। এছাড়া বৃহস্পতিবার রাতে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা হিলি বাজারের (পুরনো সুইপার পট্টি) এলাকায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার সাদ্দাম হোসেন (৩৫), তারাজুল (৪২), সুলতান (৪৫), মুনসুর রহমান (৩৮) ও নবাবগঞ্জ উপজেলার আনেছ (৫২)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন বলেন, হাকিমপুর থানাকে শতভাগ মাদকমুক্ত ও ওয়ারেন্ট ভূক্ত আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতে পাঁচ জনের সাত কারাদন্ড করা হয়েছে। পুলিশের আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport