শুক্রবার ৮ মে, ২০২৬

হজরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম পবিত্র ওরস শরীফ শুরু

7 May, 2026 9:59:24
হজরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম পবিত্র ওরস শরীফ শুরু

দেওয়ান মাসুকুর রহমান, সিলেটঃ

গিলাফ বদলানোর মধ্য দিয়ে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম বার্ষিক পবিত্র ওরস শরীফ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে হজরত শাহজালাল (রহঃ)-এর মাজার কর্তৃপক্ষের গিলাফ বদলানোর মধ্য দিয়ে শুরু হয় পবিত্র ওরস শরীফের আনুষ্ঠানিকতা।

পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আহলে বায়েত পন্থী ভক্ত-আশেকানরা দলে দলে ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগান দিয়ে মাজারে শরীফে প্রবেশ করেন।

শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ওরস।

পবিত্র ওরস শরীফকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মাজার শরীফ এলাকায় লাখ মানুষের সমাগম হয়েছে।

এদিকে, পবিত্র ওরস শরীফ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসাবে পাঠানো একটি গরু মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সোমবার বিকালে তিনি মাজারের মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমানের কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেন।

এ সময় তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এই ওরস উপলক্ষে গিলাফ পাঠানো হয়েছে। আমি তার প্রতিনিধি হিসেবে তা মাজারে ছড়িয়েছি।”

মাজার শরীফের খাদেম শামুন মাহমুদ খান সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সকালে গিলাফ বদলানোর মধ্য দিয়ে পবিত্র ওরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পবিত্র ওরস শরীফে শতাধিক গরু ও খাসি দান হিসেবে পাওয়া গেছে।

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আখেরি মোনাজাত শেষে শিরনি বিতরণের মধ্য দিয়ে পবিত্র ওরস শরীফের সমাপ্তি হবে।

মোনাজাত পরিচালনা করবেন দরগাহ মাজার মসজিদের মোতোয়ালি ফতেউল্লাহ আল আমান।

খাদেম বলেন, পবিত্র ওরস শরীফে আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক কাজ করছেন। এ ছাড়া মেডিকেল টিমের পাশাপাশি ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের আলাদা টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম বলেন, ভক্ত-অনুরাগীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport