মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬

স্বস্তির হাসি সুন্দরগঞ্জের বড়ুয়ার হাটে: খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচ্ছেন অগ্রাধিকার ভোগতারা

13 October, 2026 8:21:31
স্বস্তির হাসি সুন্দরগঞ্জের বড়ুয়ার হাটে: খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচ্ছেন অগ্রাধিকার ভোগতারা

খায়রুল আলম নয়ন, (বিশেষ) প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা শ্রীপুর ইউনিয়নের বড়ুয়ার হাট বাজারে ডিলার পয়েন্টে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রয় শুরু হয়েছে।

সোমবার ( ১২ অক্টোবর) সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ুয়ার হাটে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সরকারের এই মানবিক উদ্যোগে এলাকার দরিদ্র ও অগ্রাধিকারপ্রাপ্ত কার্ডধারী ভোক্তাদের মাঝে অত্যন্ত সুলভ মূল্যে এই চাল বিতরণ করা হচ্ছে।
আজ সকাল থেকেই শকের হাটের নির্ধারিত বিক্রয় কেন্দ্রে উপকারভোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। লাইনে দাঁড়িয়ে কার্ড দেখিয়ে অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রত্যেকে তাদের জন্য বরাদ্দকৃত চাল সংগ্রহ করছেন। চাল পেয়ে এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের মুখে হাসির ঝিলিক দেখা গেছে।

ভোক্তাদের প্রতিক্রিয়া:
চাল কিনতে আসা কয়েকজন অগ্রাধিকারপ্রাপ্ত ভোক্তা জানান, “বর্তমান বাজারে চালের যে দাম, তাতে সরকারের এই কম মূল্যের চাল আমাদের মতো গরিব মানুষের জন্য বিশাল বড় আশীর্বাদ। সঠিক সময়ে চাল পেয়ে আমাদের সংসারের অনেক বড় উপকার হলো

এসময় উপস্থিত ছিলেন, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মোশারফ হোসেন উপসহকারী কৃষি কর্মকর্তা,এমদাদুল মিয়া ডিলার বড়ুয়ার হাট বাজার পয়েন্ট, বাদল মিয়া ইউপি সদস্য শ্রীপুর ইউনিয়ন, তাহেরা বেগম ( ৭,৮,৯) সংরক্ষিত নারী ইউপি সদস্য সহ প্রমুখ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard