স্বল্প আয়ে বড় স্বপ্ন—লক্ষিখালীতে শিশুদের জন্য ‘গুরুচাঁদ বিদ্যাপীঠ’
স্বল্প আয়ে বড় স্বপ্ন—লক্ষিখালীতে শিশুদের জন্য ‘গুরুচাঁদ বিদ্যাপীঠ’

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাটঃ
অভাব-অনটনের মাঝেও সমাজের জন্য কিছু করার ইচ্ছা থেকেই পথচলা। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার লক্ষিখালী গ্রামের বাসিন্দা দেব দুলাল ঢালী। তার উদ্যোগে শুরু হয়েছে ‘শ্রী শ্রী গুরুচাঁদ বিদ্যাপীঠ’—যেখানে শিশুদের দেওয়া হচ্ছে ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলো।
স্থানীয় কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে গড়ে ওঠা এই বিদ্যাপীঠ ইতোমধ্যে এলাকার শিশুদের মাঝে সাড়া ফেলেছে।
দেব দুলাল ঢালী জানান, “শিশুরা স্কুলে গেলেও ধর্মীয় শিক্ষার অভাব রয়েছে। সেই শূন্যতা পূরণ করতেই এই উদ্যোগ।”
গুরুচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠে বিনামূল্যে বই বিতরণসহ নিয়মিত পাঠদান চলছে।
উদ্যোক্তারা মনে করেন, নতুন প্রজন্মকে শুধু একাডেমিক শিক্ষায় নয়, নৈতিকতা ও আদর্শেও গড়ে তুলতে পারলেই সমাজ থেকে পিছিয়ে পড়া, ভীতি ও অসচেতনতা দূর হবে।
বর্তমানে নিজস্ব অর্থায়নে পরিচালিত হলেও ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এজন্য তারা সমাজের সচেতন মহলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: