সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ জালসহ ছয়জন গ্রেপ্তার
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ জালসহ ছয়জন গ্রেপ্তার
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
সুন্দরবনের হলদী খালে অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ খালপাটা জাল ও দুটি ডিঙি নৌকাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, চরাপুটিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বনকর্মীদের একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় সুন্দরবনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একটি দলকে প্রবেশ করতে দেখে বনকর্মীরা অভিযান চালান। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বনকর্মীদের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ খালপাটা জাল দিয়ে বনের খালে মাছ ধরছিলেন। একই সঙ্গে বন্যপ্রাণী, বিশেষ করে হরিণ শিকারের উদ্দেশ্যে তাঁরা ফাঁদ পেতেছিলেন। অভিযানে তাঁদের কাছ থেকে দুটি ডিঙি নৌকা, নিষিদ্ধ জাল এবং বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ। তাঁদের সবার বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার ছায়েরাবাদ এলাকায়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে। সুন্দরবনের পরিবেশ ও বন্যপ্রাণীর ক্ষতি করে—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



