বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬

সুন্দরবনে মাছের পোনা ধরতে গিয়ে কুমিরের শিকার নারী জেলে

18 June, 2026 8:40:19
সুন্দরবনে মাছের পোনা ধরতে গিয়ে কুমিরের শিকার নারী জেলে

মোংলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন শেলা নদীতে কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৪৫) নামে এক নারী জেলের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে জয়মনি এলাকার নদীপথে এ ঘটনা ঘটে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের তথ্য অনুযায়ী, সেলিনা বেগম প্রতিদিনের মতো জীবিকার তাগিদে নদীতে মাছের পোনা সংগ্রহ করতে যান। তার সঙ্গে আরও দুই নারী জেলে ছিলেন। তারা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় জাল টেনে পোনা ধরছিলেন। এ সময় হঠাৎ একটি কুমির দ্রুতগতিতে এসে সেলিনার ওপর হামলা চালায়।

আক্রমণের পর কুমিরটি তাকে পানির নিচে টেনে নিয়ে গেলে সঙ্গে থাকা জেলেরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে তারা সাহসিকতার সঙ্গে কুমিরটিকে প্রতিহত করার চেষ্টা চালান। জালের বাঁশ ও লাঠি দিয়ে বারবার আঘাত করলে কুমিরটি সেলিনাকে ছেড়ে দেয়। পরে তাকে উদ্ধার করা হলেও গুরুতর জখমের কারণে তার মৃত্যু হয়।

চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান জানান, শেলা নদীতে মাছের পোনা ধরার সময় ঘটনাটি ঘটেছে। বন বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

নিহত সেলিনা বেগম চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা এবং আব্দুল শেখের স্ত্রী। পরিবারের অন্যতম উপার্জনক্ষম সদস্য হওয়ায় তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

ঘটনার পর এলাকায় জেলে সম্প্রদায়ের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। বন বিভাগ নদীতে কাজ করার সময় নিরাপত্তা বিধি মেনে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport