সুন্দরগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে পারিবারিক কলহে যাতায়াতের রাস্তা বন্ধোর অভিযোগ উঠেছে
সুন্দরগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে পারিবারিক কলহে যাতায়াতের রাস্তা বন্ধোর অভিযোগ উঠেছে
বিশেষ প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ৮নং ধোপাডাঙ্গা ইউনিয়নের পশ্চিম রাজিবপুর গ্রামের মৃত নুরুজ্জামান সরকার এর ছেলে দেলোয়ার হোসেনের সঙ্গে পৈত্রিক সম্পত্তি নিয়ে পারিবারিক কলহে যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে আব্দুল সাত্তার এর বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়,বিবাদী মৃত আব্দুল সাত্তার এর স্ত্রী মজিদা বেগম গং ও আলাপ উদ্দিনের ছেলে মসু মিয়া,আঙ্গুর মিয়া, শাহ আলম, ছামসুল ও ওমর আলীর পুত্র শিপন মিয়া,রেজাউল মিয়া, মনু মিয়া, এমদাদুর রহমান, মজনু মিয়ার পুত্র মমিনুল মিয়া, মনু মিয়ার ছেলের উজ্জল মিয়া এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর থেকে প্রশাসনিক ভাবে কোন সহযোগিতা পাননি। আইনের সহযোগিতা না পেয়ে অতি কষ্টে জীবন যাপন করছেন। তার পর ইউপি চেয়ারম্যান, মেম্বার, এলাকার গণ্যমান্য ব্যক্তির নিকট দ্বারে দ্বারে গিয়ে রাস্তা বন্ধের অভিযোগ দিলেও সুরাহা মেলেনি। গত সপ্তাহে উক্ত বিবাদীরা আবারো পৈত্রিক সম্পত্তির উপর যাতায়াতের রাস্তা বন্ধ করে দেন। এছাড়াও তাদের যাতায়াতের রাস্তা দিয়ে চলাফেরা করলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। যে কোন মুহূর্তে বাদীর পরিবারের সাথে বিবাদীদের পরিবারের মধ্যে বড় ধরনের অপ্রতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই বাদীর পরিবার জেলা প্রশাসক ও গাইবান্ধা জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বন্ধ যাতায়াতের রাস্তা খুলে দেওয়াসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হস্তক্ষেপ কামনা করছেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

