শুক্রবার ২৪ জুলাই, ২০২৬

সুনামগঞ্জে নলুয়ারপার গ্রামে বজ্রপাতে এক স্কুল ছাত্রীর মত্যু

11 May, 2026 5:58:17
সুনামগঞ্জে নলুয়ারপার গ্রামে বজ্রপাতে এক স্কুল ছাত্রীর মত্যু

সেলিম মাহবুবঃ
সুনামগঞ্জে বজ্রপাতে আখি (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) বিকেলে সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় স্কুলছাত্রী আখির। নিহত শিক্ষার্থী ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও গ্রামের জাহির উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টি শুরু হলে বাড়ির কাছে খলায় শুকাতে দেওয়া ধান আনতে যায় আখি। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।##

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport