বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬

সারিয়াকান্দি ডিগ্রী কলেজ-এ জানালার রড কেটে দুর্ধর্ষ চুরি

13 May, 2026 10:20:00
সারিয়াকান্দি ডিগ্রী কলেজ-এ জানালার রড কেটে দুর্ধর্ষ চুরি

‎সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রী কলেজ-এ জানালার রড কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার গভীর রাতে সংঘটিত এ চুরির ঘটনায় আনুমানিক ৪ লাখ ৬৫ হাজার অর্থ খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে।

‎কলেজ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা রাতের আঁধারে কলেজ ভবনের একটি কক্ষের জানালার রড কেটে ভেতরে প্রবেশ করে। পরে অফিস কক্ষের আলমারি ও গুরুত্বপূর্ণ ড্রয়ার ভেঙে নগদ টাকা নিয়ে যায়। সকালে কলেজের শিক্ষক-কর্মচারীরা অফিস খুলতে এসে চুরির বিষয়টি দেখতে পান।

‎খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

‎স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানান, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। চুরির ঘটনায় নগদ টাগুরুত্বপূর্ণ কিছু নথিপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের সহযোগিতায় দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের আশা প্রকাশ করেন তারা।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport