সারিয়াকান্দিতে পৌর বাজারের প্রধান সড়কের ওপর চৌকি বসিয়ে প্রকাশ্যে মাংস বিক্রির অভিযোগ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

সারিয়াকান্দিতে পৌর বাজারের প্রধান সড়কের ওপর চৌকি বসিয়ে প্রকাশ্যে মাংস বিক্রির অভিযোগ

22 November 2026, 11:25:28

সারিয়াকান্দিতে পৌর বাজারের প্রধান সড়কের ওপর চৌকি বসিয়ে প্রকাশ্যে মাংস বিক্রির অভিযোগ

সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দি পৌর বাজারের প্রধান সড়কের ওপর চৌকি বসিয়ে প্রকাশ্যে মাংস বিক্রি করায় পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর বাজারে সরকারি ভাবে মাংস বিক্রির নির্ধারিত শেড বা নির্দিষ্ট স্থান থাকা সত্ত্বেও কতিপয় মাংস ব্যবসায়ী প্রশাসনিক নির্দেশ উপেক্ষা করে প্রধান সড়কের ওপর চৌকি বসিয়ে ব্যবসা করছেন। এর ফলে ব্যস্ততম সড়কে পথচারী ও যানবাহন চলাচলেও চরম বিঘ্ন ঘটছে। খোলা পরিবেশে মাংস কাটাকাটির কারণে বর্জ্য ও উচ্ছিষ্ট চারদিকে ছড়িয়ে পড়ছে। বাতাসে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশা-মাছির উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও অধিক মুনাফা লাভের আশায় উপজেলার বিভিন্ন হাট-বাজারে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই অসুস্থ গরু জবাই করা হচ্ছে। গরুর ভুঁড়ি ও ফেব্রা দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে রেখে কৃত্রিমভাবে ওজন বাড়ানো হচ্ছে। ফ্রিজে সংরক্ষিত বাসি- পঁচা মাংস বের করে তা টাটকা মাংসের সঙ্গে মিশিয়ে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে। ক্রেতারা না জেনে এসব মাংস কিনে প্রতারিত হচ্ছেন এবং ক্যানসার, ফুড পয়জনিং ও পেটের নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছেন। নিয়মানুযায়ী পশু জবাইয়ের পূর্বে প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন দ্বারা পশুর স্বাস্থ্য পরীক্ষা করা বাধ্যতামূলক। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই নিয়ম মানা হচ্ছে না।
পৌর বাসিন্দা মিঠু মিয়া বলেন, এবিষয়ে কয়েকদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে শুনেছি। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয় পৌর প্রশাসক ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য পৌরসভার সচিবকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard