সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বিশেষ সুপারিশে লালপুরে অতিরিক্ত ৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ
সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বিশেষ সুপারিশে লালপুরে অতিরিক্ত ৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ
শরিফ ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ
সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বিশেষ সুপারিশে লালপুরে অতিরিক্ত ৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ
নাটোরের লালপুর উপজেলার বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে বড় সুখবর এসেছে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বিশেষ সুপারিশে এলাকায় অতিরিক্ত ৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই অতিরিক্ত বিদ্যুৎ বরাদ্দের ফলে দীর্ঘদিনের ভোল্টেজ সমস্যা, লোডশেডিং এবং বিদ্যুৎ সংকটে ভোগা লালপুরবাসী স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে কৃষি সেচ, ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান এবং সাধারণ গ্রাহকদের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় লালপুর এলাকায় সংকট তীব্র আকার ধারণ করেছিল। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করা হলে দ্রুত এই অতিরিক্ত বরাদ্দ নিশ্চিত করা হয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, “বিদ্যুতের সমস্যার কারণে আমরা অনেক ভোগান্তিতে ছিলাম। অতিরিক্ত বিদ্যুৎ বরাদ্দ পাওয়ায় এখন পরিস্থিতি উন্নত হবে বলে আশা করছি।”
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন করে বরাদ্দ
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

