শনিবার ৬ জুন, ২০২৬

সখিপুরে ইছাদিঘীতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

19 April, 2026 11:58:09
সখিপুরে ইছাদিঘীতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মেরাজ শিকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখিপুর উপজেলার ৩ নং গজারিয়া ইউনিয়নের ১ নং ইছাদিঘি ওয়ার্ডে মাদকমুক্ত সমাজ গঠন ও শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর উপজেলা বিএনপির সদস্য এবং ৩ নং গজারিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফজলুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম উপস্থিত থাকার কথা থাকলেও অফিসিয়াল কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। তবে তার পক্ষ থেকে সখিপুর থানার পুলিশ এস আই ফয়েজ আহমেদ এবং এস আই মান্নান ও এস আই বুলবুল উপস্থিত ছিলেন । গজারিয়া ইউনিয়ন বিটের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় জনগণ।
আলোচনা সভায় মাদকবিরোধী সচেতনতা নিয়ে বক্তব্য দেন ১ নং ওয়ার্ডের মেম্বার কহিনুর ইসলাম, ২ নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সদস্য আরজিনা আক্তার, দাখিল মাদ্রাসার সহ সুপার রুহুল আমিন, ইছাদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ কাফি এবং ইছাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান।
এছাড়াও মাদক বিরোধী ও ইভটিজিং প্রতিরোধে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী হাকিম মিয়া, ব্যবসায়ী, লেখক ও সমাজসেবক সায়মন হাবিব এবং গজারিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা তৈমুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গজারিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ মেম্বার, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার এবং গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ১ নং ওয়ার্ডের মেম্বার ও গজারিয়া ইউনিয়ন যুবদল নেতা মোখলেসুর রহমান।
সভায় পুলিশের পক্ষ থেকে এসআই মান্নান ও বিট পুলিশ কর্মকর্তা এসআই ফায়েজ আহমেদ মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার আশ্বাস দেন। তারা অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
পরিশেষে গজারিয়া ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport