রবিবার ১২ জুলাই, ২০২৬

শ্রীমঙ্গলে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

12 July, 2026 3:54:49
শ্রীমঙ্গলে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ

শ্রীমঙ্গলে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই ২০২৬) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল—কমলগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মুজিবুর রহমান চৌধুরী।

এ সময় হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের চিকিৎসা সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন। এসময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ মাস্টার, হাসপাতাল ব্যবস্হাপনা সংশ্লিষ্ট কর্মকর্তা ও কমিটির সদস্যগণ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল—কমলগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, উপজেলার সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালে সহজে, দ্রুত এবং মানসম্মত চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে হাসপাতালের সব ধরনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। চিকিৎসাসেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের জনগণের আস্থা অর্জনে আরও নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে কাজ করতে হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport