শুক্রবার ১ মে, ২০২৬

শ্রমিক ই সমাজের প্রকৃত মুক্তি

1 May, 2026 5:28:18
শ্রমিক ই সমাজের প্রকৃত মুক্তি

আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর বলেন, মানব রচিত কো নো মতবাদই মানুষের সমস্যার সঠিক সমাধান দিতে সক্ষম নয়। ‘শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধ করার জন্য’ রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোর তাকিদ দিয়েছেন। শ্রমিক সমাজের মর্যাদা রক্ষার জন্যে রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা বাস্তবায়নের মধ্যেই মালিক-শ্রমিক উভয়ের জন্যই প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে।শ্রমিক সমাজকে ন্যায্য অধিকার থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত হতে দেখা যায়। আমরা মনে করি, ইসলামী শ্রমনীতি চালু করার মাধ্যমেই শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে এবং মালিকদের স্বার্থও সংরক্ষিত হতে পারে।
তিনি শুক্রবার (১লা মে) দুপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিশ্বনাথ উপজেলা সদরে মিছিল পরবর্তী শ্রমিক সমাবেশে কথাগুলো বলেন।
তিনি আরো বলেন,দেশের ৭০ ভাগ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। তাই বর্তমান সরকার অবিলম্বে এই রায়কে বাস্তবায়ন করার ব্যবস্থা করতে হবে।নতুবা গণভোটের রায়কে বাস্তবায়ন না করা পর্যন্ত কোন আপস নাই।
বিশ্বনাথ পৌরসভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজুর সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী,পৌরসভা শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা ও পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ জাহেদুর রহমান সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সম্পাদক আল আমীন।

সমাবেশের পূর্বে একটি র্যালী বিশ্বনাথ মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা ও পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে বাসিয়া সেতুতে মিলিত হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport