শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা কর্মশালা
শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা কর্মশালা
শ্যামনগর(সাতক্ষীরা )প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(২৯ জুন) অফিসার্স ক্লাব মিলনায়তনে রুপান্তরের আয়োজনে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়।
গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় সুইসকন্টাক্ট ও ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় ইউপি সদস্য, সরকারি কর্মকর্তা, ইউপির প্রশাসনিক কর্মকর্তা, শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স প্রতিনিধি,সিবিও সদস্য সহ অন্যান্যদের অংশ গ্রহণে কর্মশালায় সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মাল্টিমিডিয়া ভিত্তিক প্রশিক্ষণ সহায়িকা কর্মশালায় অবহিতকরণ করা হয়।
কর্মশালায় সহায়ক হিসাবে বক্তব্য রাখেন প্রকল্পের জেলার সিনিয়র জেন্ডার অ্যান্ডস্টেকহোল্ডার এনগেজমেন্ট কর্মকর্তা বনানী দাশ গুপ্ত বাসন্তী, কো-অর্ডিনেটর সাব ডিস্ট্রিক লিয়াজো মোঃ আলম চৌধুরী।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিউল ইসলাম। প্রধান অতিথি বক্তব্যে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স কমিটির সভাপতি রনজিৎ বর্মন,এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান,সাংবাদিক অনাথ চন্দ্র হালদার।কর্মশালায় অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভূরুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ হোসেন আলী, ইউপি সদস্য বুড়িগোয়ালিনী মাসুরা বেগম ,ইউপির প্রশাসনিক কর্মকর্তা গেীরাঙ্গ মন্ডল,আমিনুর রহমান,কার্ত্তিক মন্ডল, এনজিও প্রতিনিধি অস্টমী মালো, রুপান্তর কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
ছবি- শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা কর্মশালা।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



