রবিবার ২১ জুন, ২০২৬
শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু
21 June, 2026 12:44:22
শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু
শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার (২০ জুন) দুপুরে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে।
মৃত জেলের নাম নুর ইসলাম (৫০)। উপজেলার মুন্সিগঞ্জ ইউপির দক্ষিণ কদম তলা গ্রামের এন্তাজ আলীর পুত্র তিনি।
এলাবাসী সুত্রে প্রকাশ, বাড়ির নিকটবর্তী নদীতে নৌকায় মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।
নৌকায় ধোঁয়া উড়তে দেখে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হরিনগর বাজারে গ্রাম্য চিকিৎসক শিব পদ মন্ডলের নিকট গেলে পরীক্ষা নিরিক্ষা শেষে তিনি মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫
ইমেইল : buletin247@gmail.com, 01711977369
Developed by bditsupport



