শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা

28 November 2026, 4:06:27

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা

শ্যামনগর ( সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চিংড়ীতে অপদ্রব্য পুশ করার অপরাধে মোবাইল কোর্টে দুই ব্যক্তিকে জরিমানা করা সহ জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা
হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার নুর নগর বাজারে জাকিয়া ফিস সহ আরও একটি
মৎস্য আড়তে অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করা অবস্থায় ২ জন ব্যক্তিকে আটক করা হয়। এবং পুশকৃত ৮০ কেজি চিংড়ি জব্দ করা হয়।
এ সময় অভিযুক্ত ব্যক্তিদেরকে মোবাইলকোর্টের মাধ্যমে একজনকে ৫০ হাজার ও অন্যজনকে ২০ হাজার টাকা জরিমানা করা সহ আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: তৌহিদ হাসান, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ,শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।
মোবাইলকোর্টে জব্দকৃত ৮০ কেজি চিংড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard