রবিবার ১৫ নভেম্বর, ২০২৬

শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

14 November, 2026 6:16:52
শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে সামসের আয়োজনে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা ও অ্যাডভোকেসি পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) মুন্সিগঞ্জে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্)-এর হলরুমে সামস্–-এনগেজ প্রকল্পের আওতায় ও বারসিকের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের সভাপতি রনজিৎ বর্মনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সামস্ নির্বাহী কমিটির সভাপতি গোপাল চন্দ্র মুন্ডা, সামস্-এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, বারসিকের প্রতিনিধি রামকৃষ্ণ যোয়াদ্দার, সিডিও এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, মরমী নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক প্রতিমা রানী, বনজীবী নারী উন্নয়ন সংগঠনের সভাপতি শেফালী পারভিন, কারিতাসের প্রতিনিধি, হরিদাস মন্ডল, প্রকল্প সমন্বয়কারী অলোক কুমার পাল সহ নেটওয়ার্কের অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন খাল পুনঃখননের মাধ্যমে ও বিভিন্ন খালের নেট-পাটা প্রশাসনের সহায়তায় উচ্ছেদ করে এলাকার পরিবেশ ও প্রতিবেশব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব। এলক্ষে স্বারকলিপি প্রদান করা, চর বনায়ন,মানবাধিকার দিবস পালন সহ অন্যান্য পরিকল্পনা গ্রহণ করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard