সোমবার ১০ আগস্ট, ২০২৬

শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

9 August, 2026 11:53:22
শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

”আদিবাসী ধাত্রীদের সম্মান,জীবন ও সুস্থতা সুরক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে রবিবার (৯আগষ্ট) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্প এলাকায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালি শেষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদিবাসী মুন্ডা কমিউনিটির প্রধান(মোড়ল) নীলকান্ত মুন্ডা।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি বিশেষভাবে নারী ও প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসীদের উন্নয়নে সচেতনতা ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

কৌশল্য মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো। অপু চৌকিদারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলা মুন্ডা ও স্থানীয় আদিবাসীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী এখনও নানা সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার। তাদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

স্থানীয় আদিবাসী নারী, পুরুষ ও শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানে আদিবাসীদের অধিকার ও পরিচয় রক্ষার বার্তা তুলে ধরা হয় যা স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে নতুন আশার সঞ্চার করে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport