শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত: “আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন”
শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত: “আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন”
মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
“আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬’। এ উপলক্ষে বুধবার (২৯ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসন, শেরপুর এবং পরিবেশ অধিদপ্তর, শেরপুরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে একই কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন। তিনি তাঁর বক্তব্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এর প্রতিকার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শব্দদূষণ শুধু পরিবেশ নয়, মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলে। এ সমস্যা মোকাবেলায় আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা জরুরি। একই সঙ্গে তিনি সবাইকে সহনশীল ও মানবিক আচরণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুরের প্রতিনিধি ইন্সপেক্টর শ্যামল চন্দ্র ধর; জেলা পরিষদ প্রশাসক, শেরপুরের প্রতিনিধি নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান; বিশিষ্ট সাংবাদিক কাকন রেজা প্রমুখ।
এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সুধীজনদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

